1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে স্ক্যান সিমেন্ট’র নতুন ডিপোর উদ্বোধন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এরদোগান সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী কাঠালিয়া কৈখালী বাজারে অগ্নিকান্ডে পুরে ছাই কয়েকটি দোকান বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী কাউনিয়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ রাজাপুর সাবরেজিস্ট্রি অফিসে এমপির ক্ষোভ, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে : গণপূর্ত প্রতিমন্ত্রী

বরিশালে স্ক্যান সিমেন্ট’র নতুন ডিপোর উদ্বোধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

জাগ্রত খবর::বরিশাল অঞ্চলের গ্রাহকদের কাছে স্ক্যান সিমেন্ট আরও সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর বরিশাল ডিপো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বিশ্বব্যাপী সমাদৃত জার্মানভিত্তিক হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস-এর ব্র্যান্ড স্ক্যান সিমেন্ট এখন থেকে বরিশাল ডিপোর মাধ্যমে স্থানীয় বাজারে আরও সহজলভ্য হবে। বিভিন্ন ধরনের সিমেন্ট ব্যবহারকারী গ্রাহকরা এই ডিপো থেকে স্ক্যান সিমেন্টের জনপ্রিয় তিনটি পণ্য—স্ক্যান PCC, স্ক্যান MPC এবং স্ক্যান PCC Max 52.5—সংগ্রহ করতে পারবেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার, লজিস্টিকস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ম্যানেজার—সেলস অ্যাডমিন, বরিশাল এরিয়া সেলস হেডসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া কোম্পানীর বরিশালের ডিলার মেসার্স সাজিদ অ্যান্ড ব্রাদার্স, নিউ হাসিনা এন্টারপ্রাইজ, নিউ হোপ ট্রেডার্স, তালুকদার ট্রেডার্স এবং ঝালকাঠির আবুল বাশার খান অ্যান্ড কো.-এর কর্ণধারসহ বিভিন্ন ডিলার ও রিটেইলারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বরিশাল ডিপোর উদ্যোগকে স্বাগত জানান এবং বরিশাল অঞ্চলে স্ক্যান সিমেন্টের সরবরাহ ও বাজার সম্প্রসারণে ডিপোটির সফলতা কামনা করেন।
নতুন এই ডিপোর মাধ্যমে বরিশাল অঞ্চলের নির্মাণসংশ্লিষ্ট গ্রাহকদের কাছে মানসম্মত স্ক্যান সিমেন্টের সরবরাহ আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন করার প্রত্যাশা করছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com