1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাবার চেয়েও কঠোর মোজতবা-ইসরায়েল-আমেরিকার গলায় কাঁটা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৫২|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বাবার চেয়েও কঠোর মোজতবা-ইসরায়েল-আমেরিকার গলায় কাঁটা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচনের ঘটনাকে অনেক বিশ্লেষক বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। তাদের মতে, সংঘাতের এই সময় তেহরান এমন একজন নেতাকে সামনে এনেছে যিনি আপসের বদলে কঠোর অবস্থানের প্রতীক হিসেবে পরিচিত।রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনিকে দায়িত্ব দেওয়া ইরানের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অনেক আঞ্চলিক কর্মকর্তা মনে করছেন, এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। ট্রাম্প এর আগেই মোজতবাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন।গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি হামলার শুরুতেই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয়।মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাতানকা বলেন, এত বড় ঝুঁকি নিয়ে একজন শীর্ষ নেতাকে হত্যার পর যদি তার স্থলাভিষিক্ত হিসেবে তারই ছেলেকে দেখা যায়, তবে তা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর বাস্তবতা।ইরানের ক্ষমতা কাঠামোতে সর্বোচ্চ নেতার হাতেই পররাষ্ট্রনীতি, পারমাণবিক কর্মসূচি এবং সামরিক কৌশলের চূড়ান্ত সিদ্ধান্ত থাকে। তাই মোজতবা খামেনির উত্থানকে অনেকেই ইরানের ভবিষ্যৎ কৌশলের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ায় নতুন নেতা আরও কঠোর অবস্থান নিতে পারেন। তেহরানের ঘনিষ্ঠ এক আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব সহজে আপসের পথে যাবে না।মিডল ইস্ট ইনস্টিটিউটের পল সালেম বলেন, বর্তমান পরিস্থিতি এমন যে নেতৃত্বে যারা আসছেন তাদের জন্য আপস করা কঠিন। সাবেক মার্কিন কূটনীতিক এবং ইরান বিশেষজ্ঞ অ্যালান আয়ার বলেন, মোজতবা খামেনি রেভল্যুশনারি গার্ডস আইআরজিসির কাছে গ্রহণযোগ্য একটি নাম এবং তার নেতৃত্বে প্রতিরোধের অবস্থান আরও জোরালো হতে পারে।৫৬ বছর বয়সী মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই রেভল্যুশনারি গার্ডস আইআরজিসি এবং শীর্ষ ধর্মীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। আনুষ্ঠানিক কোনো সরকারি পদে না থাকলেও তিনি দীর্ঘ সময় ধরে আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন।বিশ্লেষকদের মতে, সংঘাতের এই সময়ে তাকে সামনে আনা তেহরানের একটি স্পষ্ট বার্তা বহন করে যে ইরান চাপের মুখেও পিছু হটবে না।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com