1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, অফিসে যাওয়া বন্ধ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন মানুষের চাপে বিপর্যস্ত রাজধানী-প্রতিদিন ৩ কোটি ৮৭ লাখ মানুষের যাতায়াত সীমান্ত পেরিয়ে আসছে সবই উজিরপুরে ১১ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ খাল নেই, রাস্তা নেই: গঙ্গামতিতে আড়াই কোটি টাকার সেতু শুধুই শোপিছ গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সাবেক মেম্বার আটক ৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন… স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, অফিসে যাওয়া বন্ধ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়েছেন
জাগ্রত খবর::খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।সেই সঙ্গে আগামী তিন দিন বাসা থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন না নেতানিয়াহু। আর এ সময়েই তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, তিনি রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন। হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডা. আলোন হার্শকো তাকে বাসায় গিয়ে পরীক্ষা করেন।চিকিৎসকেরা জানান, নষ্ট খাবার খাওয়ার ফলে নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়েছে। এতে তিনি পানিশূন্যতায় ভুগছেন এবং তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।ত্রাণ নিতে এসে প্রাণ গেল আরও ৬৭ ফিলিস্তিনির
ত্রাণ নিতে এসে প্রাণ গেল আরও ৬৭ ফিলিস্তিনিরচিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী তিন দিন তিনি বাসা থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।এ কারণে সোমবার ও মঙ্গলবার নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাওয়ায় ৫ সেপ্টেম্বরের আগে কোনো শুনানি হওয়ার সম্ভাবনা নেই।৭৫ বছর বয়সি নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন। ২০২৩ সালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে পেসমেকার বসানো হয়। এর আগে একই বছর তাকে পানিশূন্যতা নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল, যেটি পরবর্তীতে হৃদস্পন্দনের সমস্যার কারণে ঘটেছিল বলে চিকিৎসকরা জানান।২০২৪ সালের মার্চে তার হার্নিয়া অপারেশন হয় এবং ডিসেম্বরে প্রস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়। এ বছর মার্চ মাসেই তিনি আক্রান্ত হয়ে কয়েক দিন কাজ থেকে বিরত ছিলেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com