1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেন প্রধান শিক্ষিকা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
নববধূকে ধর্ষণের সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি চৌমুহনী খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকারিচাল আত্মসাতের অভিযোগ ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার নেতানিয়াহুর জোটে ভাঙনের আভাস, ইসরায়েলে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা বরিশাল ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থানায় জিডি দাড়িয়ালে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হাওলাদারের গণসংযোগ মঠবাড়িয়ায় ফের দুর্ঘটনা, সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেন প্রধান শিক্ষিকা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫১৬ বার পড়েছেন
মঠবাড়িয়া প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১৬ নং দক্ষিণ-পূর্ব মিঠাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফা বেগম শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেছেন।এ ঘটনায় সুরাইয়া বেগম নামে একজন অভিভাবক মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম হায়দারকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে কারনে অকারনে অশ্লীল ভাষায় গালমন্দ ও মারধর করেন প্রধান শিক্ষিকা লুৎফা বেগম। এমকি অভিভাবকদেরও গালমন্দ করেন। শিক্ষার্থীদের জন্ম নিয়েও অশালীন মন্তব্য করেন প্রধান শিক্ষিকা।সরেজমিনে গেলে শিক্ষার্থী জামিলা, জিহাদ, জুবায়ের, সাইম, মরিয়াম সহ অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকরা রূঢ় আচারনের কথা তুলে ধরেন। শিক্ষকের এমন আচরণে স্থানীয় অভিভাবকরা হতবাক হয়েছেন।স্থাণীয় বাসিন্দা ও সমাজ সেবক মোঃ খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষিকা স্থাণীয়দের কাছে ক্ষমা চেয়েছেন। আমারা আনুষ্ঠানিক ভাবে বিয়ষটি মিমাংসার চেষ্টা করছি।অভিযুক্ত ১১৬ নং দক্ষিণ-পূর্ব মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফা বেগম ঘটনার অকপটে স্বীকার করেন এবং নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেন।এ ব্যাপারে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম হায়দার বলেন, তদন্ত-পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com