বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, ‘নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে। এতে কোন অনিয়ম হয়নি। বরং নিয়োগের স্বচ্ছতা এবং নির্ভুল করতে দুবার ভাইবা পরীক্ষা নেয়া হয়েছে- যাতে কেউ বডি চেঞ্চ করে চাকরি নিতে না পারে সে জন্য। তাছাড়া যারা চাকরি পেয়েছে তারাই স্বচ্ছতার বিষয়ে বলবে বলেন বিভাগীয় কমিশনার।তিনি বলেন, যারা দীর্ঘ বছর এখানে চাকরি করেছেন তারা কিভাবে বিনা বেতনে এত বছর চাকরি করলো, তাদের আয়ের উৎস কী ছিল সে বিষয়টিও সাংবাদিকদের খতিয়ে দেখা উচিত।







