1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:২৭|
শিরোনামঃ

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পড়েছেন
চট্রগ্রাম প্রতিনিধি::চট্টগ্রাম শহর লাগোয়া সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় মোতালেব নামে এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত র‌্যাব কর্মকর্তা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকায় বড় ধরনের অভিযান চালিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি উঠেছে। তবে গত রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশ এলাকায় সন্ত্রাসীদের ধরতে বড় ধরনের অভিযানের খবর পাওয়া যায়নি।চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম জানান, অভিযানে থাকা র‌্যাব সদস্যদের উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এলাকাটি দুর্গম। এ কারণে এবং রাত হয়ে যাওয়ায় পুলিশ জঙ্গল সলিমপুরে আর অভিযান চালায়নি। অন্য কোনো বাহিনী অভিযান চালাচ্ছে কি না, এ বিষয়ে তথ্য নেই তবে হামলাকারীদের ধরতে শিগগিরই অভিযান চালানো হবে।হামলার ঘটনায় নুরুল আমিন মনা (৩২) নামে আহত এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে তিনি কীভাবে আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। আহত র‌্যাব সদস্যদের চমেক হাসপাতালে আনা হবে, এমন খবরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সেখানে জড়ো হন। কিন্তু রাত ১১টা পর্যন্ত তাঁদের সেখানে নেওয়া হয়নি বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁদের অবস্থা গুরুতর বলে এক সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম জানান, ‘জঙ্গল সলিমপুরে র‌্যাবের একটি টিম অভিযানে যায়। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। হামলায় একজন র‌্যাব কর্মকর্তা নিহত ও তিন সদস্য আহত হয়েছেন। আহত তিন র‌্যাব সদস্য দুর্বৃত্তদের হাতে জিম্মি হলেও পরে তাদের উদ্ধার করা হয়।’ রাত সাড়ে ৮টায় র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সোমবার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ সময় চারজন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন চিকিৎসাধীন আছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com