ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে সোহেল রানা লেখেন, সরকারের কাছে এর সঠিক জবাব চাই।
নিজের উপলব্ধি তুলে ধরে এই মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযোদ্ধারা তো জীবনের শেষ প্রান্তে কিন্তু আমরা বোধহয় মুক্তিযুদ্ধের অগ্নি স্ফুলিঙ্গ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যেতে ব্যর্থ হয়েছি, নইলে প্রতিবাদ বা প্রতিরোধ কোনটাই তো দৃষ্টিগোচর হচ্ছে না। তিনি আরও লেখেন, না ফেরার দেশে চলে যাবার আগে এই ধরনের সংবাদ আমার মত অন্যান্য মুক্তিযোদ্ধাদের রক্তক্ষরণ করে। মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি সবাই জেগে ওঠো। এবার আর ক্ষমা নয়।







