1. admin@jagratakhobor.com : admin-ferdous :
লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নবগ্রাম রোডে কলেজ ছাত্র মুন্না হত্যা চেষ্টার ঘটনায় আসামীদের পাল্টা মামলা টাকার বিনিময়ে আদালতে মিথ্যা চার্জশীট দেওয়ার অভিযোগ পিবিআই’র বিরুদ্ধে ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে গুরুত্বারোপ রিজভীর যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান, যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি বাবার মৃত্যুশোক সইতে না পেরে ছেলের মৃত্যু দুই মাস যাবৎ বেতন পাচ্ছেনা সরকারী হাসপাতালের ১৬১ কর্মকর্তা-কর্মচারী

লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লিবিয়া থেকে আরও ১৭২ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী দেশে ফিরছেন।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (UZ222)  তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশটির মিসরাতা শহর থেকে ১৭২ জন বাংলাদেশি নাগরিককে মানবিক প্রত্যাবাসন করা হয়েছে।

নাগরিকরা বুরাক এয়ারের ফ্লাইট নং UZ222 যোগে বৃহস্পতিবার সকাল ৬টার ঢাকায় পৌঁছাবেন। তারা ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৮ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মিসরাতা শহরে প্রত্যাবাসনকারীদের সঙ্গে দেখা করেন। এ সময় অনিয়মিত অভিবাসনের বিভিন্ন ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, অবৈধ পথে বিদেশযাত্রার শারীরিক, মানসিক, আর্থিক ও সামাজিক পরিণতি অত্যন্ত ভয়াবহ। দূতাবাস বিপদগ্রস্ত নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের দেশে ফিরে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন জীবন শুরু করার এবং ভবিষ্যতে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার এবং অনিয়মিত অভিবাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, লিবিয়ায় আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করছে দূতাবাস।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com