1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু করলো - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড নববধূকে ধর্ষণের সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি চৌমুহনী খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকারিচাল আত্মসাতের অভিযোগ ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার নেতানিয়াহুর জোটে ভাঙনের আভাস, ইসরায়েলে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু করলো

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পড়েছেন

বাকেরগঞ্জ প্রতিনিধি::অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন ও বিশেষায়িত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে বরিশালের বাকেরগঞ্জে যাত্রা শুরু করেছে নিউ লাইফ মেডিকেল সার্ভিস। সাধারণ মানুষের স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের কথা চিন্তা করে বাকেরগঞ্জ-কালিগঞ্জ সড়কের বিআইপি কলোনী সংলগ্ন অত্যাধুনিক এই মেডিকেল সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় দোয়া-মোনাজাতের মাধ্যমে এ মেডিকেল সার্ভিসের উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাছির উদ্দিন রোকন ডাকুয়া, কো-চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক নাছিম সরদার, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসসহ চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা।

আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত ও নিশ্চিত সেবার লক্ষ্যে নিউ লাইফ মেডিকেল সার্ভিসে থাকবে একজন ডাক্তারের সমন্বয়ে জরুরি বিভাগ। এছাড়াও বহিঃবিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগী দেখবেন।

মেডিকেল সার্ভিসের কো-চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা বলেন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এ মেডিকেল সার্ভিসটি নির্মাণ করা হয়েছে। নামমাত্র খরচে রোগ নির্ণয়ের জন্য এখানে রয়েছে আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থা।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাছিম সরদার বলেন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক কমপ্লেক্স এবং নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার থাকবে। এছাড়াও এখানে অক্সিজেন ব্যবস্থা, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি), সর্বাধুনিক কম্পিউটারাইজ্ড ল্যাবরেটরি, অনলাইন রিপোর্টিং সিস্টেম, সার্বক্ষণিক অটো জেনারেটর সার্ভিস, উন্নত মানের ফায়ার সেফটি ব্যবস্থাসহ ফার্মেসী সুবিধা রয়েছে। ব্যবসা নয় সেবাকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com