1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঝুঁকিপূর্ণ পুলে পারাপার, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন… স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী ঝালকাঠিতে কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড নববধূকে ধর্ষণের সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি চৌমুহনী খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকারিচাল আত্মসাতের অভিযোগ

ঝুঁকিপূর্ণ পুলে পারাপার, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে একটি পুল। জীবনের ঝুঁকি নিয়ে পুলটির ওপর দিয়ে প্রতিদিন মাদ্রাসায় যাতায়াত করছে প্রায় শতাধিক শিক্ষার্থী। একই সঙ্গে দুই ওয়ার্ডের সাধারণ মানুষও এই পুলটি ব্যবহার করেন।উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া ও ৫ নম্বর ওয়ার্ডের কালীরচর গ্রামের সংযোগস্থলে, এলেমাবাদ সালেহিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এই পুলটির বেহাল দশা।স্থানীয়দের অভিযোগ, পুলটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে এর ওপর সুপারি গাছ দিয়ে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন প্রায় ১০০ শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে মাদ্রাসায় আসা-যাওয়া করে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. শফিকুর রহমান জানান, পুলটি সংস্কারের জন্য গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত পুলটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com