1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালল রাশিয়া - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ, ব্যাপক প্রস্তুতি কুয়াকাটায় মন্ত্রীর সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ৩৯৬ কোটি টাকার প্রকল্পে প্রশিক্ষণেই খরচ ১০৭ কোটি সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম পটুয়াখালীতে নামজারী ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালল রাশিয়া

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::নতুন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ‘সারমাত’ নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এতে পরমাণু অস্ত্র বহনের সুবিধাও রয়েছে। এটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) শ্রেণির অন্তর্ভুক্ত। মঙ্গলবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করে মস্কো।নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক বাহিনীর কাছে থাকা যেকোনো কিছুর চেয়ে চার গুণ বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে সক্ষম। চলতি বছরের শেষ নাগাদ সারমাত ‘যুদ্ধকালীন দায়িত্বে’ মোতায়েন করা হবে বলে জানান তিনি।এমন সময় রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র–সংক্রান্ত একটি চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ‘নিউ স্টার্ট’ নামের ওই চুক্তির শর্ত অনুযায়ী, নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত করার কথা ছিল ওয়াশিংটন ও মস্কোর। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন দুই দেশের এ–সংক্রান্ত কোনো বাধ্যবাধকতা থাকছে না।নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ শুরু করতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে শিগগিরই এই চুক্তির মেয়াদ বৃদ্ধির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু শক্তিধর চীনকে নিয়ে একটি নতুন চুক্তি করতে চাচ্ছেন। তবে এমন কোনো চুক্তির অংশীদার হওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com