1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালাল সাবেক বিএনপি নেতা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড নববধূকে ধর্ষণের সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি চৌমুহনী খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকারিচাল আত্মসাতের অভিযোগ ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার নেতানিয়াহুর জোটে ভাঙনের আভাস, ইসরায়েলে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালাল সাবেক বিএনপি নেতা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৯১ বার পড়েছেন
জাগ্রত খবর::ফেনীর ফুলগাজীর আমজাদহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কবির আহম্মদ চৌধুরী নামে এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে কবিরের বাড়িতেই এ ঘটনা ঘটে। এ সময় ছাগলনাইয়া থানার ৩ পুলিশ সদস্য আহত পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) রাফিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) দিদার ও কনস্টেবল সুমন। পলাতক আসামি কবির আহম্মদ চৌধুরী একটি নারী নির্যাতন মামলার আসামি। তিনি আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, অভিযুক্ত কবির আহম্মদ ছাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় তার স্বজনরা। পরে হাতকড়াসহ পালিয়ে যান কবির। ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম জানিয়েছেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের জন্য আগেই কবিরের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com