1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন… স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী ঝালকাঠিতে কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড নববধূকে ধর্ষণের সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি চৌমুহনী খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকারিচাল আত্মসাতের অভিযোগ

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও বাল্কহেডসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেড মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রিজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন বরিশালের সদস্যরা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ চারজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।পরে বরিশাল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিকের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। একই সঙ্গে আটক বালু উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেয়া হয়।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, বালুখেকোদের অবৈধ কর্মকাণ্ডের কারণে নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। এসব রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com