নিজস্ব প্রতিবেদক::দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পিত অপচেষ্টার প্রতিবাদে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত এসব কর্মসূচির অংশ হিসেবে চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজার ও তালতলী বাজারে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।পথসভায় বক্তারা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট এবং জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। তারা জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব আব্বাসসহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।এ সময় বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।পথসভা শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।