
বাউফল প্রতিনিধি::সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যাচার বক্তোব্য ও ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করতে পটুয়াখালীর বাউফলে ১৫ জুলাই রোজ মঙ্গল বার বিএনপি’র দুই গ্রুপের পৃথক বিক্ষোভ মিছিল ও আলোচনা করেছে। বিকেল পাঁচটায় বিএন পি র জাতীয় নির্বাহী কমিটির সহ- দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন গ্রুপ এর উপজেলা আহবায়ক মো: জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহামুদ ফিরোজ এর নেতৃত্যে বিক্ষোভ মিছিলটি দালাল মার্কেট থেকে উপজেলা হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাদের কার্যক্রম শেষ করেন। ওদিকে বিকেল সাড়ে পাঁচটায় বিএনপি’র সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সমর্থকরা বাউফল পৌর শহরের এমপির ব্রিজ থেকে গোলাবাড়ি হয়ে বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন। বিএনপি’র দুই গ্রুপে একই শ্লোগানের মুখরিত করেন বাউফল পৌরসভা। বিক্ষোভকারীরা স্লোগানে বলেন ষড়যন্ত্রকারীদের আস্তানা জ্বালিয়ে দাও পরিয়ে দাও, জামাত শিবির রাজাকার মিলে মিশে একাকার, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে সব সময় সাংগঠনিক প্রস্তুতি রাখার আহবান করেন