1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিসিসির প্রধান নির্বাহীকে ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসার বিদায়ী সংবর্ধনা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন… স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী ঝালকাঠিতে কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড নববধূকে ধর্ষণের সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি চৌমুহনী খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকারিচাল আত্মসাতের অভিযোগ

বিসিসির প্রধান নির্বাহীকে ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসার বিদায়ী সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক:: বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারীর বদলিজনিত বিদায় উপলক্ষে বরিশাল ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার ২৭শে আগস্ট সকালে বরিশাল ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসার পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় তাঁর কর্মময় জীবনের সাফল্য ও ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বরিশাল ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দীন মাহমুদ খান, মাদরাসার নায়েবে মুহতামিম ও সেক্রেটারি মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, মাদরাসা পরিচালনা কমিটির সিনিয়র সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক, পরিচালনা কমিটির সদস্য মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী এবং হাফেজ মাওলানা ত্বাকী আল-আজহারীসহ অন্যান্যরা।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ রেজাউল বারীর দায়িত্ব পালনকালে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থলে সফলতা ও কল্যাণ কামনা করেন।অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং মাদরাসার পক্ষ থেকে বিদায়ী অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com