রাজাপুরের হত্যা মামলার আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার
প্রতিনিধির নাম
প্রকাশিত সময়
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
৮২
বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে যুবক মিলন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মো. জামাল হোসেনকে (২৩) বিদেশ যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৮ আগস্ট) তাকে গ্রেপ্তারের পর রাতে রাজাপুর থানায় নিয়ে আসে পুলিশ।গ্রেপ্তার জামাল হোসেন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মো. মকিম হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল দুপুরে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় মিলন হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে পরদিন ৫ এপ্রিল রাজাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।মামলায় জামাল হোসেনকে দুই নং আসামি করা হলেও পুলিশের দাবি, তিনি হত্যাকাণ্ডের প্রধান আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।পুলিশ জানায়, শুক্রবার বিদেশ যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে রাজাপুর থানা-পুলিশের একটি দল তাকে হেফাজতে নিয়ে যায়।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘হত্যা মামলার আসামি জামাল হোসেনকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে ঝালকাঠির আদালতে পাঠানো হয়েছে।মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।