1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নিয়ামতিতে সুলতান মাস্টার ও হালিমার পরকীয়া নিয়ে এলাকায় তোলপাড় - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
নীরবে বেপরোয়া ঘুষ কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে চরকাউয়া খেয়াঘাট সড়কের দুর্ভোগ নিরসনে নাগরিকদের উদ্যোগ চাঁদপুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ফেরদাউস শেবাচিম হাসপাতালের যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ভোগ বাবুগঞ্জে চুরি করে পালানোর সময়, চোরাই মালামালসহ ভাই-বোন আটক নিয়ামতিতে সুলতান মাস্টার ও হালিমার পরকীয়া নিয়ে এলাকায় তোলপাড় বরিশালে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নানান অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারের দাবি

নিয়ামতিতে সুলতান মাস্টার ও হালিমার পরকীয়া নিয়ে এলাকায় তোলপাড়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়েছেন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি::বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতিতে সুলতান মাস্টার ও হালিমা বেগমের প্রেম, হোটেল কক্ষে অভিসারের ঘটনা নিয়ে তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওই দুইজনের প্রেম ও পরকীয়া নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
গৃহিনী হালিমা বেগম বিবিচিনি গ্রামের জালাল হাওলাদারের স্ত্রী। অপরদিকে পরকীয়া প্রেমিক সুলতান মাস্টার নিয়ামতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। তারা দুজনেই নিয়ামতি বাজার সংলগ্ন বাসায় বসবাস করেন।
সুত্রে জানা গেছে, হালিমার স্বামী জালাল হাওলাদারের নিয়ামতি বাজারে জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলমান। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার সাথে পরিচয় হয় সুলতান মাস্টারের। এ পরিচয়ের সূত্র ধরে হালিমা ও সুলতান একসময় পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এরপর তারা বিভিন্ন সময় বরিশাল ও পটুয়াখালী শহরে বিভিন্ন হোটেলে সময় কাটায়।
পরকীয়া সম্পর্কের এসব ঘটনা নিয়ে হালিমা ও সুলতানের পরিবারের মধ্যে জানাজানি হলেও শুধু সম্পর্কের ভয়ে উভয় পরিবার মুখে কুলুপ এটেছে। এদিকে সুলতান মাস্টার ও হালিমার পরকীয়া প্রেম টক অফ দা নিয়ামতিতে পরিণত হয়েছে।
এ বিষয়ে হালিমা বেগম জানান, সুলতান মাস্টার তার ভাইয়ের মতো। আপদে বিপদে সব সময় তার পাশে থাকেন।
হালিমার প্রেমিক সুলতান জানিয়েছেন, হালিমা নামের ওই মহিলাকে তিনি ভাবি বলে সম্বোধন করেন। পরকীয়া প্রেমের বিষয়ে অস্বীকার করে বলেন, তাদের পরিবারের সাথে তার পরিবারের পারিবারিক সম্পর্ক রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com