1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:১২|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

বরিশালে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৩৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাকিল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত শাকিল হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা মোস্তফা হাওলাদারের ছেলে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, শাকিল হোসেন মোটরসাইকেলযোগে পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে উপজেলার কটকস্থল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে কুয়াকাটাগামী ‘তাজ আনন্দ’ পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন শাকিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com