1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নেছারাবাদে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে মারধর ! গর্ভের সন্তানকে হত্যা চেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ, ব্যাপক প্রস্তুতি কুয়াকাটায় মন্ত্রীর সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ৩৯৬ কোটি টাকার প্রকল্পে প্রশিক্ষণেই খরচ ১০৭ কোটি সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম পটুয়াখালীতে নামজারী ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নেছারাবাদে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে মারধর ! গর্ভের সন্তানকে হত্যা চেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বরছা কাঠি সোহাগদাল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে মারধর করে তার গর্ভে থাকা সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার ২২ (আগস্ট) বরছা কাঠি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম তানিয়া আক্তার বিথী সে ওই গ্রামের বাসিন্দা মাহমুদুর রহমানের স্ত্রী। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীর স্বামী মাহমুদুর রহমান জানান, গত একমাস পূর্বে তার ভাড়াটিয়া মিলনের ট্রলারের প্লেট চুরি হয়। এ ব্যাপারে মিলন বাদী হয়ে স্থানীয় থানা একটি অভিযোগ দায়ের করেন। পরে স্থানীয় বাসিন্দা সরোয়ার চোর হিসেবে প্রমাণিত হয়। এ নিয়ে তার কিছুদিন পর থানায় সালিশ মীমাংসা হয়। সেখানে পুলিশ এবং মাহমুদুর রহমানের উপস্থিতিতে সরোয়ারকে নগদ ২৪ হাজার টাকা জরিমানা সহ মিলনের কাছে ক্ষমা চাইয়ে দেন। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার বিকেলে সরোয়ার মসগুনি রাস্তায় বেষ্টনী দিয়ে আটকিয়ে দেয়। বিষয়টি তানিয়া প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সরোয়ার, স্ত্রী আঁখি, এবং ভাতিজা ফারদিন সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন তানিয়াকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। আঘাতের কারণে তার গর্ভে থাকা ৮ মাসের সন্তান নষ্ট হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্বজনরা আহতকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com