1. admin@jagratakhobor.com : admin-ferdous :
টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে বাউফলে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল সংকটেও বন্ধ ৩৭ বিদ্যুৎকেন্দ্র সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২ ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ জ্বালানি সংকট ও শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল: ইসলামী আন্দোলন

টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে বাউফলে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়েছেন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ::পটুয়াখালীর বাউফলে টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবীতে দীর্ঘ পাচঁ কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে তেঁতুলিয়া নদীর পাড়ে গড়ে ওঠা ধুলিয়া ও দূর্গাপাশা ইউনিয়নবাসী। পরে আন্দোলন কমিটির এক সাংবাদিক সন্মেলন করে ৬টি জেলার সাথে সেতু নির্মাণে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ও মানুষের নিরাপদ বসবাসে টেকসই বাঁধে বিকল্প নেই বলে যোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ দাবীর কথা জানান।৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার সকাল ১০টার দিকে ভোলা জেলার ভেলুমিয়া ও বাউফলের ধুলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহবায়ক মোফাজ্জেল হক মফুর সভাপতিত্বে উপস্থিত বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষ স্বাধীনতার পরে থেকে প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছেন। তেঁতুলিয়ার জোয়ার হলে ঘর,বাড়ি,ফসলী জমি, মাছের ঘের, মাছ চাষের পুকুর তলিয়ে যায়। এবং ভাটার সময়ে জেগে ওঠে। এতে প্রাকৃতিক দূর্যোগে পুকুরের মাছ, ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। নদীতে বিলিন হয়েছে কয়েকটি গ্রাম। তারা বেড়িবাধঁসহ সেতু নির্মাণের দাবী জানান। বক্তারা আরো বলেন, পটুয়াখালী ইপিজেট পায়রা বন্দর। ভোলার ভেলুমিয়া,বাউফলের তেতুলিয়া নদীতে একটি সেতু হলে ভোলা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরিশালসহ পায়রা বন্দর এবং বাকেরগন্জের সাথে যোগাযোগের ক্ষেত্রে তৈরি হবে অর্থনৈতিক সেতুবন্ধন। এলাকার মানুষ কম সময়ে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে যাতায়াতের পথ সুগম হবে। গড়ে উঠবে শিল্প কলকারখানা। তৈরি হবে মানুষের ব্যবসা, বাণিজ্য। এতে ৬টি জেলার ২৫ টি উপজেলার বসবাসরত মানুষের বাড়বে কর্মসংস্থান, কর্মমূখী চঞ্চলতা ব্যস্ত সময় পার করবে এসব উপজেলা ও জেলার মানুষ।এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুূদ, বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ তছলিম তালুকদার। জামায়াতের উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি খালিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় কমিটি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com