1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিসিসির ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন আটক - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী ঝালকাঠিতে কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড নববধূকে ধর্ষণের সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি চৌমুহনী খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকারিচাল আত্মসাতের অভিযোগ ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার নেতানিয়াহুর জোটে ভাঙনের আভাস, ইসরায়েলে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ

বিসিসির ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনকে আটক করেছে ম্রেট্রোপিলটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (১৪ জুলাই) দুপুর ২ টার দিকে নগরীর কেডিসি এলাকা থেকে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন- সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে নগরীর কেডিসি এলাকা থেকে ডিবি পুলিশের ওসি সগীর হোসেনের নেতৃত্বে এসআই রাকিব হোসেন ও এসআই মোঃ মেহেদী হাসানের সমন্বয়ে গঠিত একটি টিম তাঁকে গ্রেপ্তার করে। পরে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আবদুল্লাহর দায়ের করা একটি মামলায় বিকেলে আদালতে হাজির করা হয়। এই মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালতের বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এরআগে ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মারজুক আবদুল্লাহ বাদী হয়ে ২৪৭ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা করেন। এই মামলায় সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনের নাম রয়েছে। এ মামলা নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় গত ২০ মে বাদী মারজুক আবদুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com