1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কক্সবাজারে ইয়াবাসহ তিন নারী আটক - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৯:০১|
শিরোনামঃ

কক্সবাজারে ইয়াবাসহ তিন নারী আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পড়েছেন
কক্সবাজার প্রতিনিধি::কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযানে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন নারীকে আটক করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে অভিযান চালায়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মোছা. জাহিদা (৬০), মোছা. আলমরিজান (৪০) ও মোছা. লালবানু (৩৯)। তারা সবাই টেকনাফ উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, তল্লাশিকালে তাদের শরীরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।আটক তিন নারী ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com