1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যে বিবাহ অনুষ্ঠানে বাজানো হয় উপহার গ্রহণ,অনুষ্ঠানে দাওয়াত গ্রহণ করা যাবে কি? - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ, ব্যাপক প্রস্তুতি কুয়াকাটায় মন্ত্রীর সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ৩৯৬ কোটি টাকার প্রকল্পে প্রশিক্ষণেই খরচ ১০৭ কোটি সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম পটুয়াখালীতে নামজারী ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

যে বিবাহ অনুষ্ঠানে বাজানো হয় উপহার গ্রহণ,অনুষ্ঠানে দাওয়াত গ্রহণ করা যাবে কি?

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪০৭ বার পড়েছেন

মোঃ ফেরদাউস::বাদ্যযন্ত্র ও অশ্লীল গান-বাজনা হারাম। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, সত্বর আমার উম্মতের মধ্যেকার কিছু লোক রেশমী কাতান, রেশমী কাপড়, মদ ও গান-বাদ্যকে হালাল মনে করবে (বুখারী তালীক্ব, হা/৫৫৯০; মিশকাত হা/৫৩৪৩)। আল্লাহ বলেন, ‘লোকদের মধ্যে কিছু লোক অজ্ঞতা বশে বাজে কথা খরিদ করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এবং আল্লাহর পথকে ঠাট্টা-বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি’ (লোক্বমান )। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, এখানে ‘বাজে কথা’ অর্থ গান-বাজনা (ইবনু কাছীর)। ছোট মেয়েরা বিবাহ অনুষ্ঠানে ‘দফ’ বাজাতে পারে এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করতে পারে (মিশকাত হা/৩১৪০, ৩১৫৩)। বিয়েতে উপহার দেওয়ার প্রচলিত প্রথার কোন দলীল পাওয়া যায় না। কেবল হাদিয়া প্রদানের সাধারণ নির্দেশের আলোকে এটি জায়েয হিসাবে গণ্য হ’তে পারে। তবে যদি কেউ এটাকে অন্যভাবে গ্রহণ করেন, তাহ’লে তা মাকরূহ হবে। যয়নবের বিয়ের পর ওয়ালীমাতে উম্মে সুলায়েম (রাঃ) রান্না করা গোস্ত-রুটি হাদিয়া পাঠিয়ে রাসূলকে সাহায্য করেছিলেন এবং তিনি সবাইকে ডাকিয়ে তা খাইয়েছিলেন’ (বুখারী হা/৫১৬৩; মিশকাত হা/৩২১২)। রাসূল (ছাঃ) বলেন, নিকৃষ্ট খানা হ’ল ওয়ালীমার ঐ খানা, যাতে কেবল ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং গরীবদের বাদ দেওয়া হয়’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩২১৮) ।বর্তমান যুগে বিয়ে এবং ওয়ালীমাতে উপহারের প্রতিযোগিতা শুরু হয়েছে। যাতে গরীব আত্মীয়গণ লজ্জায় পড়েন। সেকারণ তাক্বওয়ার দাবী হ’ল সকল প্রকার বাড়াবাড়ি ও প্রদর্শনী হ’তে দূরে থাকা এবং এই পবিত্র অনুষ্ঠানগুলিকে সহজ ও অনাড়ম্বর করা।

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com